সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে নবাগত ইউএনও'র মত বিনিময়

 

 

 

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সদ্য যোগদানকারী দিলরুবা আহমেদ এর যোগদান উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷ আজ ১২মার্চ (সোমবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷

সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান , সাবেক মেয়র হাসান আলী, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহি উদ্দিন পিপিএম, অধ্যক্ষ শামসুল আলম মনি প্রমূখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় সুধীজন, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ প্রশাসনিক কর্মকর্তা হিসাবে সভায় উপস্থিত সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
দিলরুবা আহমেদ বিসিএস (প্রশাসন) ২৭ তম ব্যাচের সদস্য। ঘাটাইলে যোগদানের আগে তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার জন্মস্থান ময়মনসিংহের ফুলপুর উপজেলায়।


 

কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…