সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে পরিচয় পত্র জালিয়াতি করে বয়স্ক ভাতা উত্তোলন

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জাতীয় পরিচয় পত্রে বয়স জালিয়াতি করে বয়স্ক ভাতার তালিকা প্রণয়ণের অভিযোগ পাওয়া গেছে। গত

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বয়স্ক ভাতা তালিকার জালিয়াতি ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোঃ আবুল হোসেন নামক এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।ঘটনাটি ঘটেছে উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডে।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, দেউলাবাড়ী ইউপিতে উপজেলা সমাজসেবা অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ইউপি সদস্য হায়দার আলীর যোগসাজসে রতনবরিষ গ্রামের মৃত কাসেম আলীর পুত্র মো. আমান আলীর মূল জাতীয় পরিচয়পত্রে বয়স লুকিয়ে ৪৯ বছরের জায়গায় ৬৫ বছর দেখিয়ে বয়স্ক ভাতায় তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে ওয়ার্ড মেম্বার মো: হায়দার আলীর সাথে মুঠোফেনে যোগাযোগের চেষ্টা করে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণ করতে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বলা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…