সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

ঘাটাইলে পরিত্যক্ত গোলার বিস্ফোরনে নিহত ১

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলের মাইধারচালা এলাকায় কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত গোলার বিস্ফোরণে একজন নিহত ৷ নিহতের নাম ময়না খাতুন (২৫)।

এ ঘটনায় আহত হয়েছে আরো তিন জন। আজ বুধবার আনুমানিক দুপুর বারোটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা ঘাটাইল সিএমএইচ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহি উদ্দিন পিপিএম ও এলাকাবাসী জানায়, ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের মানাজি মাইধারচালা গ্রামের মৃত ইয়াকুব আলীর মেয়ে ময়না খাতুন (২৫) ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের মাইধারচালা লং ফায়ারিং রেঞ্জ এলাকা থেকে ব্যাগে করে পরিত্যক্ত গোলার খোসা কুড়িয়ে বাড়িতে নিয়ে আসে। গোলার সাথে একটি পরিত্যক্ত অবিস্ফোরিত গোলাও ছিল। ব্যাগের ভিতরে কি আছে বাড়ির লোকজন তা জানতে চাইলে ময়না ব্যাগটির মধ্যে রাখা গোলার খোসা ও পরিত্যক্ত অবিস্ফোরিত গোলা উপর থেকে মাটিতে ঢেলে দিলে পরিত্যক্ত অবিস্ফোরিত গোলাটি বিস্ফোরিত হয় । গোলার বিস্ফোরণে ময়না খাতুন ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় আহত হয় তিনজন। আহতরা হলো, ঘাটাইল উপজেলার মানাজি মাইধারচালা জয়েন উদ্দিন (৬০) তার ভায়রা কালিহাতী উপজেলার এলেঙ্গা গ্রামের আঃ রাজ্জাক (৫২) ও মানাজি মাইধারচালা মো.শরীফ (৪০) নামে এক কাঠমিস্ত্রি। আহতদেরকে ঘাটাইল সিএমএইচ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…