সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

ঘাটাইলে পানিতে ডুবে ২শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে পানিতে ডুবে সহপাঠি দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফুলমালিরচালা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, আঃ হালিমের ছেলে সাফি (৪) ও হাবিবুর রহমানের ছেলে রাফি (৪)। তারা দুজনে সম্পর্কে চাচাতো ভাই।ঘাটাইল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ ও নিহত দুই শিশুর চাচা আরিফ হোসেন থেকে জানা যায়, সাফি ও রাফি দু’জনই ফুলমালিরচালা ফজর আলী আলিম মাদরাসার নূরানী বিভাগের ছাত্র। মাদরাসা থেকে বাড়ি আসার পর সকাল অনুমান ১১টার সময় তারা পাশেই বড় চাচা হারুনের বাড়ি যাওয়ার পথে তারা পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হয়।অনেক খোঁজা-খুঁজির পর দুপুর একটার দিকে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখতে পায় স্থানীয় লোকজন।পরে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন পুকুর থেকে দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করে।মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…