সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে প্রতিবন্ধীদের নিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে প্রতিবন্ধীদের নিয়ে ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। রান ডেভেলপমেন্ট আব্দুল আজিজ সরকার ও আব্দুল আজিজ খান অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার খাগরাটার বটতলা বাজার সংলগ্ন পবিত্র সেলামটিকিতে মঙ্গলবার অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আঃ গনি।

আব্দুল আজিজ সরকার অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাহ আলম। আব্দুল আজিজ সরকার অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান রাজুর ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন রান ডেভেলপমেন্ট সোসাইটির সহ-সভাপতি ও লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের প্রভাষক আমিনুল ইসলাম তালুকদার নিক্সন, সোসাইটির মহা সচিব মোঃ ইলিয়াস রাজ, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আ. রহিম, ঘাটাইল ইউপি চেয়ারম্যান মো. হায়দার আলী, সাবেক এমপি ডা. মতিউর রহমানের পুত্র তানভীর রহমান, যুগান্তরের গোপালপুর উপজেলা প্রতিনিধি মো. সেলিম হোসেন, আব্দুল আজিজ খান অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম খান প্রমূখ।

ক্রীড়ানুষ্ঠান শেষে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…