সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে বনার্তদের মাঝে পল্লীমঙ্গলের ত্রান বিতরন

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঘাটাইলে পল্লীমঙ্গল কর্মসূচীর উদ্যোগে ত্রান বিতরন করা হয়েছে। রোববার সকালে সংস্থার ঘাটাইল কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫১টি পরিবারের মাঝে প্রতিজনকে মানসম্মত ৪ কেজি আটা, ৫ কেজি চাল, ১ কেজি লবণ, ১ কেজি তেল ও ১ কেজি ডাল বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন সংস্থার এরিয়া ম্যানেজার মোঃ সাখাওয়াত হোসেন। আরো উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক হুমায়ন কবির, মোঃ আব্দুল হালিম, তপন চন্দ্র সাহা, ঘাটাইল পৌর কমিশনার মাজহারুল ইসলাম, ঘাটাইল প্রেসক্লাব সভাপতি খান ফজলুর রহমান প্রমুখ।
এরিয়া ম্যানেজার সাখাওয়াত হোসেন জানান, পল্লী মঙ্গল কর্মসুচীর কর্ম এলাকায় দেশের বিভিন্ন স্থানে, ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত বন্যাদুর্গত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চলবে। আগামীতেও এধারা অব্যহত থাকবে বলে আশাবাত ব্যক্ত করেন।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…