সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

ঘাটাইলে বিনিময় বাস দূর্ঘটনায় নিহত ৭ অাহত প্রায় ৩০, আহতদের ১০ জনের অবস্থা আশঙ্কাজনক

 

 

এম এস ইসলাম আকাশ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গতকাল আনুমানিক রাত ১১ ঘটিকার সময় টাংগাইলের ঘাটাইল উপজেলার গুনগ্রাম নামক স্থানে বিনিময় সার্ভিসের বাস নং - ঢাকা মেট্রো -ব ১১- ১৯৪৯ বাসটি ঢাকা হতে ধনবাড়ী কেন্দুয়া অাসার পথে চালক নিয়ন্ত্রন হারালে বাসটি খাদে পরে বাসের ছাদ বডি গুড়িয়ে যায়। এতে ঘটানাস্থলেই চালক হেলপারসহ ৭ জন নিহত হয়েছে এবং অাহত হয়েছে ২২ জন। অাহতের মাঝে ১০ জনের অবস্থা অাশংকাজনক, গুরুত্বর অবস্থায় তাদেরকে টাংগাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি ১২ জনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। পথচারী প্রত্যক্ষদর্শীরা জানান, খুব দ্রুত গতিতে গাড়ীটি অাসছিল উক্তস্থানে এসে রাস্তার কাঁচা অংশে নেমে পরলে নিয়ন্ত্রন হারিয়ে নীচে পরে যায়। বিকট শব্দে অাশপাশের লোকজন ও খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অাহতদের হাসপাতালে নিয়ে যায়। নিহতরা হলেনঃ ১. মোতাহার হোসেন (৫০) সাত পোয়া সরিষাবাড়ী, জামালপুর ২.মোঃ অাঃ রহিম (৫০) দিগপাইদ, জামালপুর। ৩.অাছমা (৪৮) মাকুল্যা, গোপালপুর, টাংগাইল। ৪, চন্দন দাস( ২৫. চালক) সাজানপুর, গোপালপুর,টাংগাইল। ৫. শান্তা (২৮) নাখালপাড়া,মহাখালী, ঢাকা। ৬. মনিরুজ্জান (৩৫) মহনপুর, জামালপুর, ৭. অারিফ (২২. হেলপার) বন্দ অাজগরা, গোপালপুর, টাংঙ্গাইল।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…