সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে বিনামুল্যে পাঠ্যবই বিতরন

মোঃ সবুজ  সরকার সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারাদেশের ন্যায় মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১জানুয়ারী (মঙ্গলবার) ঘাটাইল উপজেলার বিভিন্ন স্কুলে একযোগে পাঠ্যবই বিতরন করা হয় ৷ সকালে ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে বই বিতরনের উদ্বোধন করা হয় ৷ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামছুল হক, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু প্রমুখ। পরে প্রতিটা বিদ্যালয়ে উৎসব মুখোর ভাবে সরকার ঘোষিত বিনামুল্যে পাঠ্যবই বিতরন করা হয় ৷বিনামুল্য পাঠ্যবই পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে ৷ ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও অত্যন্ত খুশি ৷

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…