সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে গাছ কাটা নিয়ে সংর্ঘষে বৃদ্ধ নিহত

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঘাটাইলে বাড়ির সীমানায় গাছ লাগানো কে কেন্দ্র করে আজাহার আলী (৬২) নামের এক বিয়াইকে পিটিয়ে হত্যা করেছে আরেক বিয়াই শামছু (৬০)।

ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে ঘাটাইলের দেউলাবাড়ী ইউনিয়নের নচিয়া মামুদপুর গ্রামে।

পুলিশ ও এলাকা বাসী সুত্রে জানা গেছে, নিহত আজাহার আলীর ছেলে হাসমতের কাছে প্রতি পক্ষ শামসুর মেয়ের বিয়ে হয়। ফলে এরা সম্পর্কে বিয়াই। কিছু দিন আগে মৃত আজাহার আলী বাড়ির সীমানায় আকাশ মনি গাছ লাগায় । কয়েক দিন আগে ঐ গাছ গুলো বিক্রিও করে সে।

গতকাল বিকালে ঐ জায়গায় আবার গাছ লাগাতে গেলে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে বিয়াই আজাহার আলীকে বেদম পেটালে সে ঘটনা স্থলে মারা যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী হাজেরাও (৫০) আহত হয়। পরে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । এরা সম্পর্কে চাচতো চাচাতো ভাই বলেও জানাযায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা কোন মামলা হয়নি । পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় । এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।


 

 

 

 

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…