সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে রাতের আধারে এলজিইডির গাছ চুরি

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে রাতের আধারে এলজিইডির গাছ কেটে নিয়ে গেছে চোরেরা ৷ গত ১০শে জানুয়ারি (বৃহস্পতিবার) উপজেলার দেওপাড়া ইউনিয়নের চৌরাশা বিটের চৈতার বাইদ থেকে মালেঙ্গা পর্যন্ত রাস্তার পাশের শতাধিক গাছ চুরি করে নিয়ে যায় চোরেরা। যার আনুমানিক মুল্য ছয়লক্ষাধিক টাকা।

সরেজমিনে গিয়ে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাতে কোন এক সময়ে দেওপাড়া ইউনিয়নের চৌরাশা বন বিটের আওতাধীন চৈতার বাইদ থেকে মালেঙ্গা পর্যন্ত প্রায় ৩ কিঃমিঃ স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) রাস্তার দুই পাশে ১১৯টি বড় বড় আঁকাশমনি গাছ রাতের আধারে কেটে নিয়েছে সঙ্গবদ্ধ গাছ চোরের দল। সরেজমিনে গিয়ে দেখা যায় শুধু গাছের গুড়ি ও ডাল পালা পড়ে রয়েছে।দশগজ দুরেই অবস্থিত বনবিভাগের চৌরাশা বিট থাকলেও বিট কর্মকর্তা আব্দুর রশিদ ভুঁইয়ার নিকট গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাতের আধারে চুরি যাওয়া গাছ আমাদের দায়িত্বে নয় এটা কেয়ার এনজিওর গাছ।চুরি যাওয়া গাছের বিষেয়ে চৌরাশা গ্রামের নাম প্রকাশ না করার শর্তে (৬০) বৎসরের একজন বৃদ্ধ জানা, যারা সারা বছর গাছ কাটে তারাই কেটে নিয়েছে।

এবিষয়ে দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাইন উদ্দিন তালুকদার (তারু) রাস্তার পাশে চুরি যাওয়া গাছের বিষয়ে বলেন, আমি সকালে গিয়ে বিট কর্মকর্তার কাছে জিজ্ঞাসা করেছি এর কোন সদুত্তর দিতে পারেননি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…