সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমাবেশ

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান- এই শ্লোগান নিয়ে টাঙ্গাইল ঘাটাইলে সকল সরকারি কর্মকর্তা কর্মচারিদের প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় ঘাটাইল উপজেলা পরিষদ চত্বরে ইউএনও অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিরোধ সমাবেশে বক্তব্য রাখেন-ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মো: মাকছুদুল আলম, প্রানী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মান্নান, শিক্ষা অফিসার শফিকুল ইসলাম প্রমুখ। এর আগে জাতীর জনকের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ইউএনও অঞ্জন কুমার সরকারের নেতৃতে উপজেলা পরিষদ চত্বর থেকে এক প্রতিবাদি র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…