সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে সাংবাদিকতায় পিআইবি'র প্রশিক্ষন সমাপ্ত

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র উদ্যোগে টাঙ্গাইলের ঘাটাইলে সাংবাদিকদের তিনদিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। রোববার থেকে ঘাটাইল উপজেলা
পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে মঙ্গলবার শেষ হয়েছে। তিনদিন সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অন্টারনেটিভ এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মো. মাহবুব আলম, মোহনা টেলিভিশনের বার্তা প্রধান রহমান মুস্তাফিজ, পিআইবি রির্পোটার জিলহাজ উদ্দিন নিপুন।
কর্মশালায় তারা সংবাদের ধারণা, সংবাদ সংগ্রহ,সংবাদপত্রের ভাষা, সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার পার্থক্য, তথ্য অধিকার আই, রিপোর্টিং,নীতিমালা, আচরণবিধি, সংবাদ সূচনা, প্রেস কনফারেন্স, ব্রিফিং, প্রেস রিলিজ, রিক্যাপিং,সাক্ষাতকার গ্রহণের কৌশল, অনলাইন সাংবাদিকতা কি,কাজের ধরন, ফিচার কি, ফিচার লিখনসহ বিভিন্ন রিপোর্টিং এর উপর প্রশিক্ষণ দেন। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৩৫ জন স্থানীয় প্রতিনিধি এতে অংশ গ্রহণ করেন।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন। বক্তব্য রাখেন, কালের কণ্ঠের ভূঞাপুর প্রতিনিধি আব্দুর রাজ্জাক, প্রবীন সাংবাদিক অধ্যাপক গোলাম সামদানি, যুগান্তরের ঘাটাইল প্রতিনিধি খান মোঃ ফজলুর রহমান। প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে পিআইবির পরিচালক (অধ্যায়ন ও প্রশিক্ষক) আনোয়ারা বেগম প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
02

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…