সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে স্বাধীনতা দিবস পালিত

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারা দেশের ন্যায় স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে রাত ১২.১ মিনিটে আওয়ামীলীগ, বিএনপি, যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন অঙ্গসংগঠন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে।

৩১বার তপোধ্বনির মাধ্যমে আজ দিনের কার্যসুচী শুরু হয়। সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে।

পরে উপজেলা প্রশাসন আয়োজিত জিবিজি কলেজ মাঠে মুকুল একাডেমি কিন্ডার গার্টেন, ঘাটাইল গণ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, জিবিজি সরকারী কলেজ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা দৃষ্টিনন্দন শারীরিক কসরত, নৃত্যনুষ্ঠান, ক্রীড়ানুষ্ঠান, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও মোহাম্মদ কামরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনউপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগ এর আহবায়ক শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহিদুজ্জামান খান, জিবিজি সরকারীকলেজের অধ্যক্ষ শামছুল আলম মনি প্রমুখ।

এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধারা, প্রশাসনের উচ্চ পদস্ত কর্মকর্তা, বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…