সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইল পৌরসভার বাজেট ঘোষনা

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ২০১৭-২০১৮ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র শহীদুজ্জামান খান।
এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব মোঃ নূরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, প্যানেল মেয়র মোঃ লিটন সরকার, কাউন্সিলর মাজহারুল ইসলাম, মোঃ শামীম সরকার, শহীদুল ইসলাম, মোঃ হেকমত আলী,সাইফুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রওশনারা রুবিসহ সকল কাউন্সিলর, হিসাব রক্ষক মোঃ হেলাল উদ্দিন, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৪ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার ৫০৬ টাকা ,উন্নয়ন খাতে ১৮ কোটি ৬৪ লাখ ৫৩ হাজার ৯শ’ ৯৬ টাকা ও মূলধন ধরা হয়েছে ৬৬ লাখ ৯০ হাজার ৪শ’ ২৫ টাকা। যা সর্বমোট আয় ধরা হয়েছে ২৩ কোটি ৩৫ লাখ ৯শ’ ২৭ ‘টাকা । ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ১৩ লক্ষ ২৬ হাজার ৪শ’ ৬৯ টাকা। এতে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ কোটি ২১ লাখ ৪ হাজার ৪শ’ ৫৮ টাকা।
মেয়র শহীদুজ্জামান জানান, এ বাজেটে নতুন কোনও কর আরোপ করা হয়নি।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…