সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইল পৌরসভার বাজেট ঘোষণা

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের ৪৩ কোটি ৪ লাখ ৫২ হাজার ৪ শত ৬৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (৭ জুলাই) দুপুরে পৌরসভা মিলনায়তনে নতুন কোন কর আরোপ না করে পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান এ বাজেট ঘোষনা করেন।

জানাযায়, ঘোষিত বাজেট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি ৪৯ লাখ ২৭ হাজার ৫ শত ৮৩ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৭ শত ৫৭ টাকা। মূলধন ব্যয় ধরা হয়েছে ৯৮ লাখ ৮ হাজার এক শত পচিঁশ টাকা। এ সময় পৌরসভার কাউন্সিলির আবু হায়দার লিটন, রওশন আরা রুবি, হেকমত আলী, কাজী জাহাঙ্গীর, সাইফুল ইসলামসহ সকল কাউন্সিলরবৃন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মোহাম্মদ নূরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মাহমুদুল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন, উপ-সহকারী মনিরুজ্জামান তালুকদারসহ শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…