সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইল প্রেস ক্লাবের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, ইফতার, কেক কাটা অনুষ্ঠান আজ বুধবার (১৩ জুন) উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি আতা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডেপুটি এ্যাটর্নী জেনারেল ড. শহীদুল ইসলাম, ঘাটাইল জিবিজি কলেজের অধ্যক্ষ শাসছুল আলম মনি, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের অধ্যাপক সভাপতি জয়নাল আবেদীন, ঘাটাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হায়দার রাহমান, ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম, ঘাটাইল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি খন্দকার তাহাজ্জদ হোসেন, সাধারণ সম্পাদক মো.খলিলুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম খান, ঘাটাইল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রঞ্জণ কৃষ্ণ পন্ডিত, কালিহাতী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির কালিহাতী প্রতিনিধি মেহেদী হাসান, আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন, ঘাটাইল পৌর সভার কমিশনার রওশন আরা রুবি, ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল আলম বাদল, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, অর্থ সম্পাদক এবিএম আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, সদস্য সবুজ সরকার, হেলাল উদ্দিন, সাদ্দাম হোসেন, রাজিবুল ইসলাম রিয়াজ সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ঘাটাইল উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. জোবায়ের হোসেন।

ইফতার ও দোয়া মাহফিল শেষে কেক কেটে ঘাটাইল প্রেসক্লাবের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…