সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘোড়াকে ফাঁস দিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা

আনোয়ার পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের সখীপুরের বড়চওনা গায়েন মোড় এলাকার দিনমজুর শ‌হিদুল আলমের উপার্জনের একমাত্র মাধ্যম ছিলো এক‌টি ঘোড়া। গতকাল রোববার রাতে সেই ঘোড়াটিকে ফাঁস দিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।অভাব অনটনের ছয় সদস্যের সংসার শহিদুলের। এ ঘোড়ার গাড়ি দিয়েই তিনি সংসার ও দুই সন্তানের লেখাপড়ার খরচ যোগাতেন, বৃদ্ধ মায়ের জন্য ঔষধ কিনতেন । তাই প্রিয় এ ঘোড়াটি হারিয়ে এখন নিঃস্ব শ‌হিদুল আলম। কিভাবে চলবে তার সংসার ও ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ এ নিয়ে দিশেহারা তিনি।শ‌হিদুল এ এলাকার মাজম আলীর ছেলে।
জানা যায়, শনিবার শহিদুল আলম তার ঘোড়াটি গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়েন। গতকাল রোববার সকালে উঠে ঘোড়াটি গোয়াল ঘরে না পেয়ে দিশেহারা হয়ে খোঁজতে থাকেন। পরে স্থানীয়রা বাড়ির পাশে সামাজিক বনায়নের গাছের সঙ্গে গলায় রশি টাঙানো অবস্থায় ঘোড়াটি দেখে শহিদুল আলমকে খবর দেয়। শহিদুল প্রিয় ঘোড়াটি মৃত দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ঘোড়া একটি পশু। তার কোন দোষ নেই। একটি পশুকে এভাবে গলায় রশি দিয়ে মেরে ফেলা সত্যিই দুঃখজনক ও অমানবিক।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব আলী বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…