সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ ১০ মামলায় চার্জ গঠন ১ ফেব্রুয়ারি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১০ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

সোমবার সকালে আদালতে হাজিরের নির্ধারিত দিন খালেদা জিয়ার আইনজীবী সময় আবেদন করায় মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা নতুন করে এ দিন ধার্য করেন।

আদালতে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। এজন্য তিনি আদালতে আসতে পারেননি। পরবর্তীকালে তিনি আদালতে নিয়মিত হাজিরা দেবেন। এরপর আদালত সময় আবদেন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।

এর আগে ১ ডিসেম্বর খালেদা জিয়াকে ৯ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১০ মামলা হলো- রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার একটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গত বছর ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়। অন্যদিকে ২০১৫ সালে বিএনপির ডাকা হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় বাকি মামলাগুলো করা হয়।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…