সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

চার মন্ত্রীকে প্রধানমন্ত্রীর বিএমডব্লিউ

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রীসভার চার সিনিয়র সদস্যকে চারটি লেটেস্ট মডেলের বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন। মাসখানেক আগে প্রধানমন্ত্রী তার দলের সিনিয়র নেতাদের এই ধরনের ব্যতিক্রমী উপহার দিয়ে চমকে দিয়েছেন। এর আগে আর কোনো প্রধানমন্ত্রী তার মন্ত্রীসভার কোনো সদস্যকে এই ধরনের দামি গাড়ি উপহার দেওয়ার নজির নেই বলে জানা গেছে।

সৌভাগ্যবান এই চার মন্ত্রী হলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। পশ্চিম জার্মানির তৈরি প্রতিটি গাড়ির বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

ওআইসি সম্মেলনের জন্য সরকারি উদ্যোগে আনা আধুনিক সুবিধার এইসব গাড়ির ১৫ টি দেওয়া হয়েছে সরকারের অতি গুরুত্বপূর্ণ আরেকটি সংস্থাকে। বাকি গাড়িগুলোর মধ্য থেকে চারটি মন্ত্রীদের উপহার দিলেন। এই গাড়ি প্রাপ্তির তালিকায় ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীও। তিনি দামি গাড়ি ব্যবহারের ক্ষেত্রে খুব বেশি আগ্রহী নন বলে একটি সূত্র জানায়।

প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ধরনের উপহার পেয়ে বেশ খুশি ও উচ্ছ্বসিত গণপূর্ত মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তারা বলেন, ‘এটা আমাদের জন্য অনন্য সম্মান ও গৌরবের বিষয়। তিনি চারজনকে এই গাড়ি উপহার দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

ধারণা করা হচ্ছে, মন্ত্রণালয়ের কাজে বিশেষ মনোযোগী হওয়া, দল সুসংগঠিত করার ব্যাপারে সক্রিয় ভূমিকা রাখা, সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার কথা বিবেচনা করে চার সিনিয়র নেতাকে এভাবে পুরস্কৃত করলেন।

গাড়িগুলোর মালিকানা সরকারের। মন্ত্রী থাকাকালীন সময় তারা এসব গাড়ি সরকারের গাড়ি ব্যবহারের নীতিমালা অনুযায়ী ব্যবহার করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনও। তিনি জানান, বাসা থেকে সচিবালয় অফিস করতেই কেবল তিনি এই দামি গাড়ি ব্যবহার করেন।

সূত্র-বার্তা২৪.কম

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…