সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
স্বাস্থ্য ও চিকিৎসা

চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

লন্ডনের মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন তিনি।

পরে সেখান থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাবেন রাষ্ট্রপতি।

বুধবার সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন বিমানবন্দরে তাকে বিদায় জানান।

এ ছাড়া কূটনৈতিক কোরের ডিন, যুক্তরাজ্য ও জার্মানির দূত, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, তিন বাহিনীর প্রধান, আইজিপি ও স্বরাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন।

সফর শেষে ২৬ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে বলে তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান।

প্রসঙ্গত ৭৫ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।

আরও পড়ুন

স্বাস্থ্য ও চিকিৎসা

স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুলাউড়া/মৌলভীবাজার, ১৯ নভেম্বর ২০২৪: আজ কুলাউড়ায় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক…

স্বাস্থ্য ও চিকিৎসা

আলকুশি কি? আলকুশি বীজের উপকারিতা, অপকারিতা ও আলকুশি বীজের পাউডার খাওয়ার নিয়ম।

বৈজ্ঞানিক নাম: Mucuna pruriens , এটি Fabaceae পরিবারের একটি উদ্ভিদ। আলকুশীর ইংরেজি: Velvet bean, Cowitch, Cowhage, Kapikachu, Nescafe, Sea bean। আমাদের দেশের অঞ…

স্বাস্থ্য ও চিকিৎসা

সুপার ফুড সজনে পাতা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুগ যুগ ধরে প্রায় ৩০০ রোগের প্রতিরোধক হিসেবে সজিনা পাতার অবদান বিস্ময়কর যা পরীক্ষিত। শরীরের পুষ্টি চাহিদা পূরণ করতে সজ…