সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

চিকিৎসা ভিসার নিয়ম শিথিল করলো ভারত

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশি ট্যুরিস্ট ও নারীদের ভিসার পর এবার চিকিৎসা ভিসার নিয়ম-কানুনও শিথিল করলো ভারত। দু’দেশের বন্ধন আরও জোরালো করতে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দেওয়া ঘোষণা অনুযায়ী নতুন এ সুবিধা যুক্ত হলো।

সোমবার (১৭ এপ্রিল) ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে প‍াঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে রোগ নির্ণয়ের জন্য ভারত সফরকারী বাংলাদেশি নাগরিকেরা চিকিৎসা ভিসার জন্য উপযুক্ত বিবেচিত হবেন। এক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে যে কোনো স্বীকৃত ভারতীয় হাসপাতাল অনুমোদিত সাক্ষাতের প্রমাণপত্র ও রোগটির বিষয়ে আলোকপাত করে বাংলাদেশের চিকিৎসকদের রোগনির্ণয়পত্র অবশ্যই সংযুক্ত করতে হবে।

চিকিৎসা ভিসার ক্ষেত্রে অন্য নিয়ম-কানুন ও শর্ত অপরিবর্তিত থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বর্তমানে চিকিৎসা ভিসার জন্য আবেদনপত্র ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র গুলশান, ঢাকা এবং ঢাকার বাইরের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সরাসরি গ্রহণ করা হচ্ছে। আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www.ivacbd.com।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…