সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

চিরিরবন্দরে বলাৎকারের স্বীকার চতুর্থ শ্রেণীর ছাত্র।

দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুর চিরিরবন্দরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রকে বলাৎকার করেছে এক যবুক। ঘটনাটি ঘটেছে উপজেলার সাইতাড়া ইউনিয়নের খোচনা গ্রামে।

জানা গেছে, খোচনা গ্রামের কবিরাজ পাড়ার গোপীকান্তর ছেলে সুশান্ত রায় জয়(১২)  ৫৯ নং খোচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র। জয় জানায়,গত ৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে হিরন্য কুমারের পূত্র দেবেস তার শ্যালোমটারের সেচ ঘরে জয়কে ডেকে তার মুখ চেপে ধরে বলাৎকার করার চেষ্টা করে।

এ সময় তার চিৎকারে প্রতিবেশী মালতি রানী ছুটে আসলে লম্পট দেবেস মটার ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। এলাকাবাসী আরো জানায়,  ইতিপূর্বে দেবেস বিভিন্ন সময়ে অনেককে বলাৎকার করার চেষ্টা করে। জয়ের ঠাকুর মা বিনা রানী জানায়, সংসারে অভাব অনটন থাকায় দীর্ঘ দিন যাবত ছেলে বৌ ঢাকায় গার্মেন্টস এ চাকুরী করতেছে। এ সুবাদে জয় ও তার ছোট ভাইকে তিনি দেখাশুনা করেন।

এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য গতকাল বৃহস্পতিবার সকালে স্কুল যাওয়ার পথে জয়কে দেবেসের পরিবারের লোকজন আটক করে বিভিন্ন প্রকার হুমকি দেয় বলে জয় মুঠোফোনে সাংবাদিকদের জানায়।

খোচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমারের সাথে কথা হলে তিনি জানায়, আমি ঘটনাটি শুনেছি এবং জয়কে দেখতে তার বাড়ি গিয়েছি।

উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য ইন্দ্র রায়ের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে মীমাংসার জন্য আলোচনা হচ্ছে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো:মোকারম হোসেনের সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি মীমাংসার জন্য ইউপি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…