সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

চিরিরবন্দরে বেইলী ব্রিজ ভেঙে নদীতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের চিরিরবন্দরে কাকঁড়া নদীর বেইলী ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক (চুয়াডাঙ্গা-ট ১১-০২৫৪ নম্বর) ৭০০ বস্তা সারসহ নদীতে পড়ে গেছে। এর ফলে চিরিরবন্দর ও পাবর্তীপুর উপজেলার সঙ্গে জেলা শহরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এছাড়া ব্রিজের দুপাশে যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে দিনাজপুর-চিরিরবন্দর সড়কের কারেন্টহাট নামক স্থানে কাকঁড়া নদীতে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপার আহত হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী লোকমান হোসেন বলেন, 'সেতুর পাশে বালুচর দিয়ে হেঁটে যাচ্ছছিলাম । এ সময় হঠাৎ বিকট শব্দ শুনে এগিয়ে আসলে দেখি, ব্রিজের মাঝখানে পৌঁছামাত্র সার বোঝাই ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়েছে। পরে স্থানীয়রা দৌড়ে আসলে ট্রাকচালক ও হেলপারকে উদ্ধার করি। '
দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জানান, ব্রিজটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এর দুই পাশে সিগনাল সাইনবোর্ড লাগানো রয়েছে। ব্রিজটিতে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষেধ। কিন্তু দুর্ঘটনাকবলিত ট্রাকটি ৩৫ টন সার নিয়ে ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে পড়ে। ব্রিজটি নতুন করে নির্মানের জন্য জাইকা প্রকল্পে টেন্ডার হয়েছে। আগামী এক মাসের মধ্যে ব্রিজটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…