সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

চিরিরবন্দরে মাল্টা বাগান পরিদর্শনে অতিরিক্ত পরিচালক

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের চিরিরবন্দরে মাল্টা বাগান পরিদর্শন করলেন অতিরিক্ত পরিচলক (প্রকল্প পরিকল্পনা) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকা। শুক্রবার উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর ব্লকের কৃষক মো: আহসান হাবীবের মাল্টা প্রদর্শনী প্লট পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. এম সাহাব উদ্দিন, অতিরিক্ত পরিচলক (প্রকল্প পরিকল্পনা) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকা, মো. মাবুবুল ইসলাম যুগ্ন সচিব কৃষি মন্ত্রাণালয়, ঢাকা, মো: গোলাম মোস্তফা উপ-পরিচালক, ডিএই, খামারবাড়ি, দিনাজপুর, ডা. মাহবুবুর রহমান অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত), দিনাজপুর অঞ্চল, দিনাজপুর, নিখিল চন্দ্র বিশ্বাস, জেলা প্রশিক্ষণ অফিসার, মো: মাহামুদুল হাসান উপজেলা কৃষি অফিসার, চিরিরবন্দর। এছাড়াও উপ-সহকারী কৃষিকর্মকর্তাগণসহ এলাকার কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অতিরিক্ত পরিচলক বলেন, দিনাজপুর জেলার মাটি ও আবহাওয়া মাল্টা চাষের জন্য খুবেই উপযোগী। তিনি আরো বলেন আমরা যে মাল্টা দোকান থেকে ক্রয় করি, ওইসব মাল্টায় বিভিন্ন বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। আপনারা যদি এলাকায় বিষমুক্ত মাল্টা চাষ করেন তাহলে এ জেলায় মাল্টা চাষ করে আপনারা অর্থনৈতিক ভাবে লাভবান হবেন এবং এলাকা তথা দেশের পুষ্টির চাহিদা পূরণ হবে।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…