সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

চিরিরবন্দর-খানসামায় বিএমএসএফ’র ৫ম বার্ষিকী পালিত

ভূপেন্দ্র নাথ রায়, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের চিরিরবন্দর-খানসামায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ)’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। খানসামা-চিরিরবন্দরের কেন্দ্রস্থল রাণীরবন্দরে গতকাল সন্ধা ৭ টায় মৌচাক হোটেল এন্ড রেস্টুরেন্ট বিএমএসএফ এর দিনাজপুর, রাণীরবন্দর আঞ্চলিক অফিসের সার্বিক ব্যবস্থাপনায় এবং চিরিরবন্দর-খানসামা উপজেলা শাখার সহযোগিতায় কেক কেটে বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে রাণীরবন্দর আঞ্চলিক কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো: ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খানসামা উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সুজা উদ্দিন লুহিন শাহ্ এবং অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন বিএমএসএফ, খানসামা উপজেলা শাখার সভাপতি ধীমান চন্দ্র দাস, অনুষ্ঠান পরিচালনা করেন খানসামা উপজেলা শাখার সাধারন সম্পাদক মো: আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএমএসএফ, চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন বাদশা, সহ-সভাপতি ডা: লিয়াকত আলী খন্দকার, নির্বাহী সদস্য ডা:কামাল হোসেন, আলোচনা সভায় বক্তব্য রাখেন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো: নুর নবী ইসলাম, চিরিরবন্দর উপজেলা শাখার সাধারন সম্পাদক মোহাম্মাদ মানিক হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক মাহাফুজুল ইসলাম আসাদ, সাংগঠনিক সম্পাদক মো: ফয়জার রহমান,এছাড়াও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক দয়াল চন্দ্র রায়, দপ্তর সম্পাদক আসলাম আলী আঙুর , কমিটির নির্বাহী সদস্য ভুপেন্দ্র নাথ রায়, সদস্য দেলোয়ার হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিবর্গ উপস্থিততে ভুরিভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক নিপীড়ন ও হয়রাণিমূলক ৫৭ ধারাকে বাতিল করে বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সরকার ও গণমাধ্যমসমুহের নিকট দাবী তোলেন।

02


 

 

 

 

 

 

 

 

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…