সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
স্বাস্থ্য ও চিকিৎসা

চুমু দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ইনফেকশন চেক করলেন পপুলারের চিকিৎসক!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালের চিকিৎসক শওকত হায়দারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায় ব্রণের ইনফেকশন চেক করতে গিয়ে ঐ ছাত্রীর গালে চুমু খান চিকিৎসক এবং ইনজেকশন দেয়ার নাম করে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়।

এই ঘটনায় পপুলার হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের ঐ শিক্ষার্থী।

চিকিৎসক ও ছাত্রীর এক ফোন আলাপ থেকে জানা যায়, ঐ ছাত্রী চিকিৎসকের কাছে ফোন করে এবং জানতে চায় কেন চুমু খেলো। তখন ডা. শওকত বলেন, ‘কিস করিনি, কি একটা দাগ ছিলো সেটা দেখেছি। তখন ছাত্রী আবার জানতে চায় তা ঠোঁট দিয়ে মুখ দিয়ে করতে হয়। তখন ডাক্তার বলেন, ঐখানে ইনফেকশন আছে কিনা সেটা দেখেছি। পরে ডা. শওকত ছাত্রীকে দুঃখিত বলেন।

জানা যায়, গত শনিবার (১৫ জুন) চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ এবং লেজার কসমেটিক সার্জন ডা. মো. শওকত হায়দার কাছে যায় বিশ্ববিদ্যালয়ের ঐ ছাত্রী। এসময় ব্রণের স্থায়ী সমাধানে ইনজেকশন দেয়ার কথা বলে ডা. শওকত। এরপর ইনজেকশন দেয়ার নাম করে ছাত্রীর বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ রকম আচরণে দ্রুত ছাত্রীটি বের হওয়ার চেষ্টা করে। এ সময় আবার গালে ব্রণ ইনফেকশনের নাম করে ডা. শওকত হায়দার ঐ ছাত্রীর গালে চুমু খায়।

এদিকে এ বিষয়ে ডা. শওকত কে ফোন দিয়ে জানতে চাইলে তিনি জানান এ রকম ঘটনা ঘটেনি। তার সাথে দেখা করতে চাইলে তিনি রাজি হননি।

এ ঘটনায় পপুলার হাসপাতালের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান অচিন্ত্যকুমার নাগের কাছে লিখিত অভিযোগ করেন ওই তরুণী। এসময় তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন

স্বাস্থ্য ও চিকিৎসা

স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুলাউড়া/মৌলভীবাজার, ১৯ নভেম্বর ২০২৪: আজ কুলাউড়ায় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক…

স্বাস্থ্য ও চিকিৎসা

আলকুশি কি? আলকুশি বীজের উপকারিতা, অপকারিতা ও আলকুশি বীজের পাউডার খাওয়ার নিয়ম।

বৈজ্ঞানিক নাম: Mucuna pruriens , এটি Fabaceae পরিবারের একটি উদ্ভিদ। আলকুশীর ইংরেজি: Velvet bean, Cowitch, Cowhage, Kapikachu, Nescafe, Sea bean। আমাদের দেশের অঞ…

স্বাস্থ্য ও চিকিৎসা

সুপার ফুড সজনে পাতা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুগ যুগ ধরে প্রায় ৩০০ রোগের প্রতিরোধক হিসেবে সজিনা পাতার অবদান বিস্ময়কর যা পরীক্ষিত। শরীরের পুষ্টি চাহিদা পূরণ করতে সজ…