সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

চুয়াডাঙ্গায় বিএনপি জামায়াতের নেতাকর্মীসহ ৪৬ জন আটক

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

চুয়াডাঙ্গায় বিএনপি ও জামায়াতের ১৭ জন নেতা-কর্মীসহ ৪৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পুলিশ জেলার চার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। নাশকতা ও নাশকতার চেষ্টার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার চার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতা, নাশকতার চেষ্টাসহ বিভিন্ন মামলার ৪৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে চুয়াডাঙ্গা সদর থানা ৭ জন, দামুড়হুদা মডেল থানা ১২ জন, জীবননগর থানা ৭ জন ও আলমডাঙ্গা থানা পুলিশ ২০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ১৭ জন বিএনপি ও জামায়াতের নেতাকর্মী এবং বাকীরা বিভিন্ন মামলার আসামী।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহববুর রহমান জানান, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা যেন কোন নাশকতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক রয়েছে পুলিশ। সে লক্ষ্যে জেলার চার উপজেলায় পুলিশের বিভিন্ন টিম অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ ৪৬ জনকে আটক করেছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

খুলনা বিভাগ

মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক গ্রেপ্তার

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গাংনী শহরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়…