সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ত্রাণ বিতরণ না করায় চেয়ারম্যানকে শোকজ

চেয়ারম্যানকে শোকজ, ত্রাণ বিতরণ, ইউএনও কার্যালয়, পুটিমারী ইউনিয়ন পরিষদ, নীলফামারীর কিশোরগঞ্জ

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটনকে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণের চাল (জিআর) বিতরণ না করার কারণ দর্শানোর (শোকজ) নোটিস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মেহেদী হাসান। নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার নয়টি ইউনিয়নের বন্যা দুর্গত ১০ হাজার পাঁচশ’ পরিবারের জন্য দুই দফায় মোট ২৮.৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে পুটিমারী ইউনিয়নে দেড় মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। কিন্তু ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটন চাল উত্তোলন করে বিতরণ করেননি। যা দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ অনুসারে দুর্যোগকালীন দায়িত্ব অবহেলার সামিল।
চেয়ারম্যানকে শোকজ করার বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও এস এম মেহেদী হাসান।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…