সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

চেয়ারম্যান পুত্রের অপহরনের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল স্কুলছাত্রী

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে এক স্কুল ছাত্রীকে অপহরনের চেষ্টা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রেলা ১টার দিকে ঘাটাইল উপজেলার সাগরদিঘীতে । অপহরনের কবলে পড়া মেয়েটি সাগরদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। জানা গেছে, সাগরদিঘী ইউপি চেয়ারম্যান হেকমত শিকদারের ছেলে আপন (১৪) একটি সাদা রঙের এক্স ফিল্ডার প্রাইভেট কার (নং-ঢাকা মেট্রো-চ ২২৬৫২২) নিয়ে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। ওই স্কুল ছাত্রী সাগরদিঘী বেতুয়াপাড়া গ্রামের মুনছুর আলীর মেয়ে ।

অপহরাণের শিকার মুন্নি আক্তার বলেন, দীর্ঘদিন ধরে চেয়ারম্যানের ছেলে আপন আমাকে স্কুলে যাওয়ার পথে নানাভাবে উত্তক্ত করে আসছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে আমি বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বিট অফিসের সামনে সেগুন বাগানের কাছে গেলে আমার পথরোধ করে । পরে জামানের দোকানের সামনে গেলে আমাকে গাড়িতে উঠতে বলে। দৌড়ে আমি স্কুল গেইট পর্যন্ত গেলে আপনসহ আরো কয়েক জন আমার পথরোধ করে আমাকে জোড় করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে আমার চিৎকার শুনে স্কুলের শিক্ষকসহ স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে। পরে উত্তেজিত জনতার তোপের মুখে তারা পালিয়ে যায়।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খানম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালের পরীক্ষা শেষ হওয়ার পর ১টার দিকে হাউ মাউ কান্নার শব্দ শুনে স্কুল গেটে বেরিয়ে দেখি অপহরণকারিরা আমার স্কুলের ছাত্রী মুন্নি আক্তারকে একটি গাড়ীতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরে স্থানিয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় স্কুলের সকল শিক্ষার্থী এবং অভিভাবকরা সঙ্কিত হয়ে পরেছে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে ঘাটাইল ইউএনওকে জানানো হয়। জানতে আইলে ইউএনও মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, সাগরদিঘিতে একটা ঘটনা ঘটেছে শুনেছি। তবে কি ঘটনা তা আমার জানা নাই। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…