সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

ছাগলের মৃত্যুর খবর শেয়ার করায় সাংবাদিক গ্রেফতার

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগল মারা যাওয়ার খবর ছবিসহ ফেসবুকে শেয়ার দেয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় খুলনার এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার সাংবাদিকের নাম আবদুল লতিফ মোড়ল। খুলনার স্থানীয় দৈনিক প্রবাহ পত্রিকার ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ কর্তৃক বিতরণকৃত ছাগলের মৃত্যুর ঘটনায় প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দেন তিনি।

সোমবার সন্ধ্যায় মামলা হওয়ার পর মধ্য রাতেই ঘুম থেকে জাগিয়ে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় খুলনার সাংবাদিক সমাজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

ডুমুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, সুব্রত ফৌজদার নামের এক ব্যক্তি সোমবার রাতে আবদুল লতিফের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

এজাহারে বলা হয়, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের বিতরণ করা ছাগল মারা যাওয়া সংক্রান্ত খবর ছবিসহ ফেসবুকে শেয়ার দিয়ে আপত্তিকর মন্তব্য করে তার মানহানি করেছেন সাংবাদিক আবদুল লতিফ।

স্থানীয়রা জানান, গত শনিবার প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ডুমুরিয়ায় দুস্থদের মাঝে হাঁস, মুরগি ও ছাগল বিতরণ করেন।

বিতরণ করা ছাগুলগুলোর মধ্যে একটি ওই দিন রাতেই ওই এলাকার এক ব্যক্তির ঘরে মারা যায়।

বিভিন্ন পত্রিকায় এটি সংবাদ আকারে প্রকাশিত হয়। এই সংবাদ ছবিসহ ফেসবুকে শেয়ার করার অভিযোগে লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন প্রতিমন্ত্রীর অনুসারী হিসেবে পরিচিত সুব্রত ফৌজদার।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…