সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে চুরি, ডাকাতি, ছিনতাই রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই স্লোগানের মধ্য দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রসুলপুর হামিদ ফিলিং স্টেশনে চুরি,ডাকাতি, ছিনতাই, মাদক, ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ১৬ ই জানুয়ারি এলেঙ্গা হাইওয়ে পুলিশ ও টাঙ্গাইল জেলা পেট্রোল ও সিএনজি মালিক সমিতি এ আয়োজন করে।

টাঙ্গাইল জেলা পেট্রোল ও সিএনজি মালিক সমিতির সভাপতি আলহাজ্ব এস এম বাদশাহের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ কামাল হোসেন। বিশেষ আলোচক ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন, টাঙ্গাইল সদর পুলিশ ফাড়ির ইনচার্জ আরিফ ফয়সাল, টাঙ্গাইল সদর থানার পরিদর্শক অপারেশন সাদিকুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সবুর ফিলিং স্টেশনর মালিক আলহাজ্ব এম এ সবুর, নাহার গার্ডেন এর মালিক এস এম সফি, টাঙ্গাইল ফিলিং স্টেশনের মালিক শামসুজ্জামান সজিব, তারা ফিলিং স্টেশনের মালিক মোঃ রাসেল, তৌহিদ ফিলিং স্টেশনের মালিক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…