সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

জনগণের কথা না শুনলে অকল্পনীয় শাস্তির মুখোমুখি হতে হবে

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঐক্যফ্রন্টের সাত দফা জনগণের দাবি মন্তব্য করে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘জনগণের কথা না শুনলে সরকারকে অকল্পনীয় শাস্তির মুখোমুখি হতে হবে। লালদীঘি মাঠে কেন সমাবেশের অনুমতি দেয়নি প্রশাসন। এ মাঠ-তো কারও ব্যক্তিগত সম্পদ নয়, জনগণের সম্পদ। সড়কের এক পাশে চিপা জায়গায় অনুমতি দিয়ে সংবিধান লঙ্ঘন করেছে প্রশাসন। আমি এটির জন্য মামলা করবো, এ ঘটনায় জড়িতদের শাস্তি পেতেই হবে।’

আজ শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে জনসভায় তিনি এসব কথা বলেন।

সরকারের কাছে ঐক্যফ্রন্টের দেওয়া সাত দফা দাবি মেনে নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, ‘এ সাত দফা জনগণের দাবি। সরকারকে অনুরোধ করবো এ সাত দফা দাবি মেনে নিতে। জনগণের কথা অমান্য করলে সরকার যে শাস্তির মুখোমুখি হবে তা তারা কল্পনাও করতে পারবে না।’

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…