সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভূমিমন্ত্রী

জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এর মৃত্যুতে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন) ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. গভীর শোক প্রকাশ করেন। ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. তাঁর শোক বাণীতে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতির একজন উজ্জ্বল নক্ষত্র। রাজনৈতিক বরেণ্য পরিবারের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এর পুত্র সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন অত্যন্ত বিনয়ী, সৎ ও প্রথিতযশা রাজনীতিবিদ। একজন প্রাজ্ঞ রাজনীতিবিদকে হারিয়ে বাংলাদেশ প্রাজ্ঞ রাজনৈতিক অঙ্গণে এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো বলে অভিমত ব্যক্ত করেন। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বার্তা প্রেরক- মো. রেজুয়ান খান, জনসংযোগ কর্মকর্তা, ভূমি মন্ত্রণালয়।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…