সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

টাঙ্গাইল জেলা যুব সমিতি, ঢাকা'র সহ-সাংগঠনিক সংম্পাদক ইন্তেকাল করেছেন

 

সম্পাদকীয় ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

টাঙ্গাইল জেলা যুব সমিতির সহ-সাংগঠনিক সংম্পাদক মোঃ জাকির হোসেন তালুকদার আজ (২৫ জানুয়ারি) রাত ৩টায় স্ট্রোক করে মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুম জাকির হোসেন ঢাকা ওয়াসার মডস জোন ৩ এ কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ী টাংগাইলের ঘাটাইল উপজেলায়।

আজ সকাল ৮ টায় মিরপুরের দুয়ারী পাড়াস্থ ওয়াসার স্টাফ কোয়ার্টারে প্রথম নামাযে জানাজা শেষে তাকে ঘাটাইলে নিয়ে যাওয়া হয়। বাদ আছর দ্বিতীয় নামাযে জানাজা শেষে দাফন করা হয়।

টাংগাইল জেলা যুব সমিতির সভাপতি জনাব শফি মাহমুদ Mukul Chowdhury, সহ সভাপতি Abdul Alim, সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক Mahbub H. Shahin সহ সকল সদস্যরা তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

তারা আরও বলেন, 'যুব সমিতি একজন কর্মঠ, সদালাপী, দক্ষ সংগঠক কে হারাল। সমিতির একজন সদস্য হিসেবে মরহুম মোঃ জাকির হোসেন তালুকদার আমাদের অনেক স্মৃতির সঙ্গে জড়িত রয়েছেন। তাঁর ভূমিকা ও অবদান চিরঅম্লান হয়ে থাকবে।’
মাহবুব এইচ শাহীন/প্রকাশক ও সম্পাদক/কাগজ২৪

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…