সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

জাগপার সভাপতি রেহানা প্রধান আর নেই

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

সোমবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের কেয়া হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন জাগপার মহাসচিব খন্দকার লুৎফুর রহমান। তিনি দীর্ঘদিন যাবত হার্টের সমস্যা, ডায়াবেটিকসসহ জটিল রোগে ভুগছিলেন বলে তিনি জানান।

জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের সহধর্মিনী রেহানা প্রধান ৭২ এ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে ধারাবাহিক রাজনীতির সূচনা করেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান ও ত্যাগ রয়েছে। দীর্ঘ ১৩ বছর জাগপার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৭ সালের ২১ মে শফিউল আলম প্রধানের আকস্মিক ইন্তেকালের পর ভারপ্রাপ্ত সভাপতি ও ওই বছরের ২৯ নভেম্বর বিশেষ কাউন্সিলের মাধ্যমে জাগপার সভাপতি নির্বাচিত হোন।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…