সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
ব্যবসা-বাণিজ্য

জার্মানিতে যাচ্ছে পাটের ‘চা’

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গত অর্থবছরে বাংলাদেশ আড়াই মেট্রিক টন পাট পাতা থেকে উৎপাদিত চা জার্মানিতে রপ্তানি করেছে। ওই দেশ থেকে আরো ৫ মেট্রিক টনের চাহিদা পাওয়া গেছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য ফরিদুল হক খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এ কথা জানান।

মন্ত্রী জানান, গত অর্থবছরে বাংলাদেশ আড়াই মেট্রিক টন পাট পাতা থেকে উৎপাদিত চা জার্মানিতে রপ্তানি করেছে। ওই দেশ থেকে আরো ৫ মেট্রিক টনের চাহিদা পাওয়া গেছে। চলতি অর্থবছরে ৫ মেট্রিক পাট পাতা থেকে উৎপাদিত চা জার্মানিতে রপ্তানি করবে।

গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমান সরকারের সময়ে সরকারি কোনো পাটকল বন্ধ হয়নি এবং বন্ধ করার কোনো পরিকল্পনাও নেই। সরকারি পাটকলগুলোকে লাভজনক করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

আরও পড়ুন

ব্যবসা-বাণিজ্য

সংশোধিত কর নীতি নিয়ে তামাক খাতের শীর্ষ নেতাদের গভীর উদ্বেগ প্রকাশ

সাম্প্রতিক সময়ে শুল্ক ও কর নীতির সংশোধন, বিশেষ করে সিগারেট খাতে উল্লেখযোগ্য সম্পূরক শুল্ক বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিগারেট উৎপাদন খাতের শীর্ষস্থানী…

ব্যবসা-বাণিজ্য

অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে খরচ হবে ৩০ টাকা

এক ব‌্যাং‌কের কার্ড দি‌য়ে অন‌্য ব‌্যাং‌কের এটিএম বুথ টাকা উত্তোলন কর‌লে স‌র্বোচ্চ ৩০ টাকা চার্জ গুণতে হ‌বে। যা এতো‌দিন ছিল ১৫ টাকা। ত‌বে প্রথম ৫টি লেনদেনের ক…

জাতীয়

তিন দুর্বল ব্যাংক পেল আরও ২৬৫ কোটি টাকা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম তারল্য ঘাটটি মেটাতে আরও তিন দুর্বল ব্যাংককে ২৬৫ কোটি টাকার সহায়তা দিয়েছে সবল ৪ ব্যাংক। তারল্য সাপোর্ট দেওয়া ব্যাংকের মধ্…