সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় বিএনপি’র প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় জিয়া পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে পিসিসিএস রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জিয়া পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি প্রফেসর ড. জাকির হোসাইনের সভাপতিত্বে জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও আদর্শ নিয়ে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মেরিন চিফ ইঞ্জি. আহসান-জান চৌধুরী, সহ-সভাপতি প্রকৌশলী শামসুর রহমান প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর দিনটিকে বাংলাদেশের জন্য শোকাবহ দিন উল্লেখ করে বলেন, চলমান সংকটে জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ বুকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার কোনও বিকল্প নেই।

এ সময় বক্তারা আরও বলেন, বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে আন্দোলন সংগ্রাম করে কারাবন্দি খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মির্জা সিদ্দিকুল ইসলাম ফরিদ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…