সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

প্রভাষককে মারধর: বুলবুল কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নকলে বাধা দেওয়ায় পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজের প্রভাষক মাসুদুর রহমানকে কিল-ঘুষি, লাথিসহ মারধরের ঘটনায় কলেজ ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন জুন্নুনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ওবায়দুল হক।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নকলে বাধা দেওয়ায় গত ১২ মে সরকারি শহীদ বুলবুল কলেজ গেটেই প্রভাষক মাসুদুর রহমানকে কিল-ঘুষি ও লাথি মেরে চরম লাঞ্ছিত করে একদল যুবক। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বুধবার সারাদেশে নিন্দার ঝড় ওঠে।

এ ঘটনায় কলেজ অধ্যক্ষের করা মামলায় এর আগে দু'জনকে গ্রেফতার করে পুলিশ। ওই দু'জন সরকারি শহীদ বুলবুল কলেজের ছাত্র না হলেও তারা কলেজ ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন জুন্নুনের ঘনিষ্ঠ বলে জানা গেছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…