সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

জোট-ঐক্যফ্রন্টের জন্য ৬০টির বেশি আসন নয়: ফখরুল

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর জন্য ৬০টির বেশি আসন ছাড়ছে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের প্রার্থীদের মনোনয়ন চিঠি বিতরণকালে একথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট মিলে ৬০টির বেশি আসন হবে না। তবে পরবর্তীতে সঠিক সংখ্যা জানতে পারবেন।’

এটা এদিক সেদিক হতে পারে। এছাড়া এখন পর্যন্ত বিএনপি ৮০০ মনোনয়ন চিঠি বিতরণ করছে বলে জানান ফখরুল।

মির্জা ফখরুল জানান, জামায়াত ছাড়া ২০ দলকে ১৫টি আসন ছাড়া হয়েছে এখন পর্যন্ত। তবে ঐক্যফ্রন্টকে কতটি ছাড়া হয়েছে তা জানাননি তিনি।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…