সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সম্পাদকীয়

জোহরা তাজউদ্দিনের ৩য় মৃত্যু বার্ষিকী আজ

আজ ২০ ডিসেম্বর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদ এর সহধর্মীনি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিনের ৩য় মৃত্যু বার্ষিকী।

২০১৩ সালের ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা ২০মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তার মৃত্যুতে পুরো রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছিল।

দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সহধর্মীনি সৈয়দা জোহরা তাজউদ্দীন ১৯৩২ সালের ২৪ ডিসেম্বর একটি সংস্কৃতিমনা পরিবারে জন্ম গ্রহন করেন। ১৯৫৯ সালে তাজউদ্দীন আহমদের সঙ্গে বিয়ে হয় জোহরার। তাদের চার সন্তানের মধ্যে শারমিন আহমদ সবার বড়, মেজো সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য), ছোট মেয়ে মাহজাবিন আহমদ মিমি ও একমাত্র ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

১৯৭৫ সালে শেখ মুজিবর রহমান সপরিবারে নিহত হওয়ার পর আহ্বায়ক হিসাবে আওয়ামী লীগের হাল ধরেন জোহরা তাজউদ্দীন। সে সময় দলকে সংগঠিত করতে বড় ভূমিকা রাখেন তিনি। এরপর শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর হাতে তিনি দলের নেতৃত্ব তুলে দেন।

মাহবুব এইচ শাহীন/প্রকাশক ও সম্পাদক/কাগজ২৪

আরও পড়ুন

সম্পাদকীয়

শাহ মোহাম্মদ ইমরান এর লেখা- বিচার চাই

বিচার চাই -শাহ মোহাম্মদ ইমরান প্রতিদিন বিকেলে অফিস থেকে ফিরবার পথে ধানমন্ডি বয়েজ স্কুলের দেয়ালে আকা গ্রাফিতিতে মুগ্ধকে দেখি “ পানি লাগবে পানি”। আমি জানি মুগ্ধ শ…

সম্পাদকীয়

জন্ম ১৯৮১ সালে, অথচ দাবি—বাবা মুক্তিযুদ্ধে শহীদ; ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ হিসেবে উল্লেখ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস…

সম্পাদকীয়

স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নি…