সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

ঝিনাইদহ এক্স ষ্টুডেন্ট ক্যাডেট এসোসিয়েশন (জেসকা) -এর নতুন সভাপতি পদে আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বিপুল ভোটে নির্বাচিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে গতকাল (৬ সেপ্টেম্বর, শুক্রবার) ঝিনাইদহ এক্স ষ্টুডেন্ট ক্যাডেট এসোসিয়েশন (জেসকা) -এর সভাপতিসহ অন্যান্য নির্বাহী পদে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে।

এতে সভাপতি পদে এনইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা -এর উপাচার্য ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ পরবর্তী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্ধী প্রার্থী ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব) সেলিম।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব) আহসান। এ সময় বিজয়ীরা ব্যাপক উল্লাস করেন।

সভাপতি নির্বাচনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ী সভাপতি ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, সবাইকে সাথে নিয়ে জেসকার অধিকতর উন্নয়নের কর্মসূচী হাতে নেয়া হবে। যারা নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করে আমাকে বিজয়ী করেছেন তাঁদেরকে কৃতজ্ঞতা জানাই।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…