সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নীলফামারীততে নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিয়ের ৫৫ দিনের মাথায় সিমা আক্তার (২০) নামের এক নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার নীলফামারীর ডোমার পৌরসভার ছোট রাউতা শাহীপাড়া মহল্লার স্বামীর বাড়ির রান্না ঘর থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
সিমা আক্তার ওই মহল্লার মোহাম্মদ আলীর স্ত্রী ও পাশ্ববর্তী জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পূর্ব বালাগ্রাম মন্থের ডাঙ্গা গ্রামের সহিদুল ইসলামের মেয়ে। চলতি বছরের ৫ মে সিমা আক্তারের সঙ্গে ওই মহল্লার আকবর আলীর ছেলে মোহাম্মদ আলীর বিয়ে হয়।
 সিমার বাবা সহিদুল ইসলাম বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে হয়ছে।

ডোমার থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…