সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

টঙ্গীতে রেল ব্রিজে আগুন

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের উপর রেল ব্রিজে অগ্নিকাণ্ডে কয়েকটি রেল ব্রিজের কয়েকটি পাটাতন পুড়ে গেছে। এ ঘটনায় ঢাকা-রাজশাহী-ময়মনসিংহ রেললাইনে সাময়িক ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে পাশে আরেকটি ব্রিজ দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদে রেল ব্রিজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদে রেলওয়ে ব্রিজের নিচে চটের বস্তার রাখা হয়েছিল। সকালে ওই চটের বস্তায় আগুন লাগে। পরে আগুন রেল ব্রিজে ছড়িয়ে পড়ে। এতে রেল ব্রিজের কয়েকটি পাটাতন পুড়ে গেছে। এ ঘটনার পর থেকে ওই ব্রিজরে উপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে পাশে আরেকটি রেলব্রিজ দিয়ে টেন চলাচল করে।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…