সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলের অলোয়ায় মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল পৌর এলাকার ৯নং ওয়ার্ডে মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে অলোয়া বড়টিয়া বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান।

অনুষ্ঠানে ৯নং ওর্য়াড কাউন্সিলর মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিছুর রহমান, সহ-সভাপতি জুলফিকার, থানা কমিটির সহ-সভাপতি আসাদ, কমিউনিটি পুলিশিং টাঙ্গাইল মডেল থানার সিপিও মো. মোশারফ হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর একার প্রচেষ্ঠায় কখনো সন্ত্রাসী, চাঁদাবাজী, মাদক, বাল্য বিবাহ ও জঙ্গি দমন করা সম্ভব নয়। আমাদের সকলের এক হয়ে কাজ করতে হবে। প্রত্যেকটি ইউনিয়ন, থানা ও ওয়ার্ডের সর্ব সাধারণের সহযোগিতা থাকলে আমরা মদক ও জঙ্গি মুক্ত সমাজ গঠন করতে পারবো।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…