সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলের কালিহাতীতে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের কালিহাতীতে মাদক বিরোধী অভিযানকালে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মোঃ রুহুল ওরফে কাইলা রুহুল নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়।

৩ জুন রবিবার ভোররাত আড়াইটার দিকে কালিহাতী উপজেলার পাইকরা ইউনিয়নের গোলড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহুলের বাড়ি ওই গ্রামেই।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর ৩নং কোম্পানী কমান্ডার মেজর রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত আড়াইটার দিকে কালিহাতী উপজেলার গোলড়া গ্রামে মাদক বিরোধী অভিযানে যায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্তে র‌্যাবও পাল্টা গুলি ছুরে। এ ঘটনায় এক মাদক ব্যবাসায়ী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটানয় র‌্যাবের দুই সদস্য আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, হেরোইন ও ইয়াবা উদ্ধার করা করেছে। নিহত রুহুলের বিরুদ্ধে কালিহাতী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…