সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলের গোপালপুরে নৌকার নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে নৌকার নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে গোপালপুর উপজেলা ব্যবসাহী ঐক্য জোটের উদ্যোগে পুরাতন পৌরচত্ত্বরে সভাটি অনুষ্ঠিত হয়।

শিল্প ও বণিক সমিতির আহবায়ক ও পৌরমেয়র রকিবুল হক ছানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল -২ (গোপালপুর ও ভুয়াপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছোট মনি।

বিশিষ্ট ব্যবসায়ী প্রভাষক তোজাম্মেল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন টাঙ্গাইল বাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া (বড় মনি), জেলা পরিষদ সদস্য মুুুুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ , শহর আ.লীগর সভাপতি এস এম রফিকুল ইসলাম, শিল্প ও বণিক সমিতির সভাপতি ও হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব, ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মীর রেজাউল হক, বাস মালিক সমিতির সভাপতি রহমাতুল কিবরিয়া বেলাল, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল কিবরিয়া দুলাল, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, হাজী আব্দুস সালাম, রফিকুল ইসলাম রফিক ও মোঃ লাল মিয়া প্রমূখ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…