সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলের ধনবাড়ীতে স্কুল ছাত্রী ধর্ষনের বিচারের দাবীতে স্মারকলিপি প্রদান

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী তানিয়াকে ধর্ষনকারী রফিকুল ইসলাম সহ অন্যান্যদের বিচারের দাবীতে রবিবার বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী শাখা’সহ অন্যান্য সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিবাদ র‌্যালী শেষে তারা ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা ও ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র বরাবর স্মারকলিপি দিয়েছে।

উক্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন- নিজেরা করি ভূমিহীন সমিতির সভাপতি কছিম উদ্দিন, সাধারণ সম্পাদক শামছুল হক, রফিকুল ইসলাম, শরাফত আলী, ভূমিহীন সমিতির নেত্রী আফরোজা বেগম, জমিলা, হামিদা সহ আরো অনেকে। বক্তারা বক্তব্যে ধর্ষণকারী রফিকুল ইসলাম গংদেও অনতিবিলম্বে গ্রেপ্তারসহ উপযুক্ত শাস্তির দাবী জানান।

উল্লেখ্য, ছাত্রী তানিয়াকে এই গ্রামের প্রভাবশালী সোহরাব আলীর ছেলে রফিকুল ইসলাম, জিয়াউল হক ,মাহতাব মন্ডলের ছেলে আল-আমিন সহআরো ২,৩ জন মিলে ফুঁসলিয়ে ফাঁদে ফেলে গত ৭ মাস যাবত ধর্ষণের ফলে মেয়েটি ৬ মাসের অন্ত:সত্ত্বা হয়ে পড়ে।

ধর্ষিতা স্কুলছাত্রী ধনবাড়ী পৌরশহরের রূপশান্তি পশ্চিম পাড়া এলাকার তনু মন্ডলের মেয়ে। বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ¯’ানীয় প্রভাবশালী মহল বর্তমানে ধর্ষিতার পরিবার কে এলাকাছাড়া করে রেখেছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…