সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলের ধনবাড়ীতে বীজ আলুর দাম বৃদ্ধির দাবিতে কৃষকদের মানববন্ধন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ধনবাড়ীতে বিভিন্ন জাতের বীজ আলুর দাম বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে মধুপুর ও ধনবাড়ী জোনের বিএডিসির চুক্তিবদ্ধ ব্লক লিডার ও কৃষকরা।

আজ রবিবার দুপুরে উপজেলার বলদি আটা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন মালতী হিমাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ব্লক লিডার স্বপন কুমার ঘোষ, ইয়াসিন আরাফাত বাবু ও শাহ্ শামছুদূহা তাপন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার নির্ধারিত প্রতি কেজি বীজ আলুর মূল্য ‘এ’ গ্রেড ১৮টাক ও ‘বি’ গ্রেড ১৭ টাকা পরিবর্তে ‘এ’ গ্রেড ২৪ টাকা ও ‘বি’ গ্রেড ২৩ টাকা দাম বৃদ্ধি করতে হবে। আমাদের দাবী পুরণ না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এসময় ধনবাড়ী উপজেলার ৩২জন ব্লক লিডার ও মধুপুর উপজেলার ১৩জন ব্লক লিডারসহ প্রায় পাঁচশতাধিক চুক্তিবদ্ধ কৃষক এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…