সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলের নাগরপুরে মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কোটা সংস্কারের আন্দোলনের নামে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নাগরপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার এই শ্লোগানকে সামনে রেখে আজ ২৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নাগরপুর উপজেলা প্রেসক্লাবের
সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব সুজায়েত হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার
এম এ মতিন সামি, বীর মুক্তিযোদ্ধা মো: রিয়াজ উদ্দিন তালুকদার চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা খন্দকার আছাব মাহমুদ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মো. আজিজুল হক বাবু, সদস্য সচিব মো. মাইদুল ইসলাম জিপু প্রমুখ।

এসময় নাগরপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি চক্র আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কটুক্তি করে জনমনে বিভ্রান্তি করার চেষ্ঠা করছে। আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমরা চাই আমাদের প্রাপ্য সম্মান।

পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএসও) আসমা শাহীনের কাছে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এসময় তারা কোটা সংস্কারের নামে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী চক্রান্তকারীদের কটুক্তির তীব্র প্রতিবাদ জানান।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…