সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

টাঙ্গাইলের ভূঞাপুরে যাত্রীবাহী এসি বাস খাদে পড়ে আহত ১৩ পুলিশি তৎপরতায় রক্ষা পেলো ৫০ প্রাণ

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টা। বাসের যাত্রীরা সব ঘুমে বিভোর। নীরব নিস্তব্ধতা বিরাজ করছিলো পুরো এলাকা। রাতে বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে ছিলো ব্যাপক যানজট। কুষ্টিয়া থেকে ৫০জন যাত্রী নিয়ে ছেড়ে আসা ঢাকাগামী এসবিএস পরিবহনের এসি বাসটি দ্রুত গন্তব্যে পৌছার জন্য বেছে নেয় বিকল্প রাস্তা। বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় গোল চত্ত্বর থেকে বা দিকের রাস্তায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাগবাড়ি এলাকায় পৌছলে চালক নিযন্ত্রন হারালে বাসটি খাদে পড়ে যায়। বাসের ভেতর থেকে ভেসে আসছিলো বাচাঁও চিৎকারের শব্দ। ওইসময় পুলিশের টহল টীম ওই রাস্তায় টহল দিচ্ছিলো। তারা তাৎক্ষণিক যাত্রীদের বাঁচাতে মরিয়া হয়ে উঠে। খবর পেয়ে সাথে যোগ দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। গাড়ির গ্লাস ভেঙ্গে বের করে আনা হয় যাত্রীদের। এতে আহত হয় কমপক্ষে ১৩ জন। আহতদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, যাত্রীসহ এলাকার লোকজন ঘুমে ছিলো। বাসটি দূর্ঘটনায় পতিত হওয়ার সাথে সাথে পুলিশের টহল টীমটি ঘটনাস্থল থেকে গাড়ির গ্লাস ভেঙে যাত্রীদের উদ্ধার করে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যাওয়াতে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। বেঁচে যায় অর্ধশত প্রাণ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…